logo

Home
Banner
চকরিয়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ৪ PDF Print E-mail
Tuesday, 03 August 2010 12:35

চকরিয়া প্রতিনিধি :: কক্সবাজার-চট্রগ্রাম মহাসড়কের চকরিয়া ইনানী রিসোর্টের কাছে এক সড়ক র্দুঘটনায় কার চালকসহ ৪জন নিহত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টার দিকে চট্রগ্রাম থেকে কক্সবাজারে আসার পথে একটি প্রাইভেট কার চকরিয়া ইনানী রিসোর্টের কাছে পৌঁছলে বিপরীত মুখী সৌদিয়া পরিবহনের একটি বাস প্রাইভেট কারটিকে চাপা দেয়। এতে কারটি দুমড়ে মুছড়ে যায়। দুর্ঘটনায় কারের চালক নুরুল আমিন, আরোহী আবুল বশর, কহিনুর আকতার ও নাসিমা আকতার নিহত হয়।
জানা যায়, চট্রগ্রামস্থ খুলসী এলাকার বাসিন্দা আবুল বশর স্ত্রী ও কন্যাকে নিয়ে প্রাইভেট কার যোগে কক্সবাজারে বেড়াতে আসার পথে এ মর্মান্তিক সড়ক র্দুঘটনার শিকার হয়।

 
চকরিয়ায় যাত্রীবেশে ডাকাতির চেষ্টাকালে ৩ ডাকাত গ্রেফতার : ২টি অস্ত্র উদ্ধার PDF Print E-mail
Tuesday, 03 August 2010 12:34

মিজবাউল হক, চকরিয়া :: চকরিয়ায় যাত্রীবেশে সড়ক ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ সোমবার ভোরে ৩ ডাকাতকে গ্রেফতার করেছে। এসময় দেশীয় তৈরী দুটি আগ্নেয়াস্ত্র ৫ রাউন্ড গুলি ও ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে জেলার অতিরিক্ত পুলিশ সুপার নুরে আলম মিনার নেতৃত্বে পুলিশদল ডাকাতদের গ্রেফতারে সোমবার ভোর রাত ৩টার দিকে অভিযান শুরু করে। চট্রগ্রাম থেকে ছেড়ে আসা এস আলম পরিবহনে ডাকাতরা যাত্রীবেশে উঠে। ৪টার দিকে কক্সবাজার চট্রগ্রাম মহাসড়কে চকরিয়া নরবিলা এলাকায় এস আলম পরিবহনের চেয়ারকোচটি তল্লাসি করে। ওই সময় গাড়ি থেকে ডাকাতির সন্দেহে রামু উপজেলার ইসমাইল প্রকাশ সোনা মিয়া, শফিউল আলম ও চকরিয়া খুটাখালীর জসিম উদ্দিনকে গ্রেফতার করে। পুলিশ তাদের কাছ থেকে দেশীয় তৈরী ১টি একনলা বন্দুক ১টি এলজি, ৫ রাউন্ড গুলি, ২ রাউন্ড তাজা কার্তুজ ও ১টি চোরা উদ্ধার করে। গ্রেফতারকৃত ডাকাতদের প্রাথমিক স্বীকারোক্তীতে চট্রগ্রাম শহর থেকে রওয়ানা দেয়ার আগে মেধাকচ্ছপিয়া ঢালায় অবস্থানরত অন্য ডাকাতদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ রক্ষা করেছিল। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন জানান, ৩ জনকে গ্রেফতারের পর মেধাকচ্ছপিয়ায় অভিযানে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য ডাকাতরা পালিয়ে যায়। এ ঘটনায় চকরিয়া থানায় ডাকাতি ও অস্ত্র আইনে দুটি মামলা হয়েছে।

 
কক্সবাজারের শীর্ষ সন্ত্রাসী চাইন্দা ডাকাতের চোখ উপড়ে নিয়েছে জনতা ॥ সহযোগীসহ আটক PDF Print E-mail
Saturday, 31 July 2010 16:38

সেতারা মাহবুব :: কক্সবাজারের শীর্ষ সন্ত্রাসী গ্রুপ এনাম বাহিনীর সেকেন্ড ইন কমাণ্ড চাইন্দা ডাকাতকে গণধোলাই দিয়ে চোখ উপড়ে ফেলেছে বিক্ষোব্ধ জনতা। ৩১ জুলাই রাতে কক্সবাজারের দ্বীপ উপজেলার মহেশখালীর গহীণ অরণ্যের আস্তানায় হানা দিয়ে এলাকার বিক্ষুব্ধ জনতা দুর্ধর্ষ সন্ত্রাসী চাইন্দা ডাকাত ও তার সহযোগী ভোধাইয়া ডাকাতকে ধরে গণধোলাই দিয়ে তার ২টি চোখ উপড়ে ফেলে।
মহেশখালী থানা পুলিশ ঘটনাস'লে গিয়ে ২ ডাকাতকে আটক করে। পুলিশ জানায়, ধৃত ডাকাতদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, জলদস্যুতা ও অস্ত্রবাজিসহ ১ ডজনেরও বেশি মামলা রয়েছে।
ধৃত চাইন্দা ডাকাত (৩০) মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা গ্রামের মনির আহমদের পুত্র ও তার সহযোগী নাছির উদ্দিন প্রকাশ ভোধাইয়া ডাকাত (৩২) একই গ্রামের রাজা মিয়া পুত্র।
পুলিশ জানায়, তারা দীর্ঘদিন ধরে এনাম বাহিনী সৃষ্টি করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।

 
মরিচ্যা চেকপোষ্টে ১০০০ পিচ ইয়াবাসহ আটক ৩ PDF Print E-mail
Saturday, 31 July 2010 15:46

মরিচ্যা প্রতিনিধি :: কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা চেকপোষ্টে যাত্রীবাহী বাসে তল্লাসী চালিয়ে ১০০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৩ পাচারকারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ ৩১ জুলাই রাতে টেকনাফ থেকে ইয়াবা নিয়ে পাচারকারীরা একটি বাসে করে কক্সবাজার আসার গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মরিচ্যা চেকপোষ্টে অভিযান চালায়। এসময় যাত্রীবাহী বাস বিছমিল্লাহ এন্টারপ্রাইজ, নং- কক্সবাজার-জ ১১-০১১২ থেকে আবদুল্লাহ (২৪), ছৈয়দ আলম (২৩) ও হেলাল উদ্দিনের (২২) দেহ তল্লাসী করে ১০০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। ধৃত পাচারকারীরা সবাই টেকনাফ উপজেলা সাবরাং ইউনিয়নের পানছড়ি পাড়ার বাসিন্দা।

 
আনছার হোসেন দৈনিক বাঁকখালীর নয়া নির্বাহী সম্পাদক PDF Print E-mail
Saturday, 31 July 2010 14:57

বার্তা পরিবেশক :: তারুণ্য নির্ভর সাংবাদিকতা জগতে কক্সবাজারের অন্যতম দৈনিক পত্রিকা ‘দৈনিক বাঁকখালী’কে বদলে দেয়ার প্রত্যয় নিয়ে পত্রিকাটির নির্বাহী সম্পাদক পদে যোগদান করেছেন এই সময়ের প্রতিভাবান তরুণ সংবাদ কর্মী আনছার হোসেন। ঢাকা থেকে প্রকাশিত আলোচিত সংবাদপত্র দৈনিক আমার দেশ ও দেশের শীর্ষস্থানীয় সংবাদ সংস্থা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত এই সাংবাদিক পহেলা আগষ্ট আনুষ্ঠানিক ভাবে দৈনিক বাঁকখালীতে যোগদান করেন। তিনি ইতিপূর্বেও একই দৈনিকে বার্তা সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্বপালন করেছেন।
দৈনিক বাঁকখালীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আনছার হোসেন নির্বাহী সম্পাদকের পাশাপাশি পত্রিকাটির বার্তা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করবেন।
কক্সবাজার শহরের উত্তর নুনিয়াছড়া এলাকায় জন্মগ্রহণ করা আনছার হোসেন ১৯৯২ সালে এই শহর থেকে প্রকাশিত দৈনিক সৈকতে শিক্ষানবীশ স্টাফ রিপোর্টার হিসেবে কর্মজীবন শুরু করেন। দিনে দিনে তিনি দৈনিক সৈকতের শিফট ইনচার্জ, ক্রীড়া সম্পাদক ও নির্বাহী সম্পাদক, দৈনিক বাঁকখালীর প্রতিষ্ঠাতা বার্তা সম্পাদক ও দৈনিক আজকের দেশ বিদেশ পত্রিকায় স্টাফ রিপোর্টার, চীফ রিপোর্টার ও বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
কক্সবাজার জেলায় ক্রীড়া সাংবাদিকতার জন্ম দিয়েছেন তিনি। আনছার হোসেনই সর্বপ্রথম স্থানীয় দৈনিক পত্রিকায় আলাদা ভাবে ক্রীড়া সাংবাদিকতাকে তুলে আনেন। তারই দেখানো পথে কক্সবাজার থেকে প্রকাশিত অপরাপর সংবাদপত্র গুলো আলাদা ভাবে ক্রীড়া সাংবাদিক নিয়োগ দিতে শুরু করেন।
সাংবাদিক আনছার হোসেন স্থানীয় পত্রিকার ডামি ও মেকআপও যে একটি শিল্প হতে পারে তা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছেন। স্থানীয় পত্রিকার ডিজাইনিংকে তিনি অন্য এক উচ্চতায় নিয়ে গেছেন। এই সময়ে পত্রিকা ডিজাইনিংয়ে কক্সবাজারে কাউকে তার সমমেধাবি ভাবা হয় না।
তিনি বর্তমানে দৈনিক আমার দেশ ও বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমে কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করছেন। ইতিপূর্বে দীর্ঘ প্রায় দেড়বছর স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘বাংলাভিশনে’ও কাজ করেছেন তিনি। দেশের অন্যতম ফটো এজেন্সি ‘বাংলার চোখে’ও বেশ কিছুদিন স্টাফ ফটো জার্নালিষ্ট হিসেবে কর্মরত ছিলেন।
তাছাড়াও তিনি কক্সবাজার পর্যটন উন্নয়ন সাংবাদিক পরিষদ ও বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন কক্সবাজার জেলা শাখার সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
দৈনিক বাঁকখালী কর্তৃপক্ষ আশা করেন, সাংবাদিক আনছার হোসেন পাঠকপ্রিয় সংবাদপত্র দৈনিক বাঁকখালীকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন।

 
« StartPrev12345678910NextEnd »

Page 1 of 68

TCN Video



Get the Flash Player to see this player.

Support: Simple Video Flash Player Module

বিজ্ঞাপন

Banner
Banner
Banner
Banner

Powered by Joomla!. Designed by: Joomla Theme, powweb. Valid XHTML and CSS.